মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

ভনিতা

 চক্ষু থাকিয়া ----অন্ধ,

খোলা রাখিয়া---- দরজা বন্ধ,

সপ্নিল মন --------উড়ে সন সন,

উদাস মন--- পাল্টায় ক্ষণ ক্ষণ।।

মাথা ঘুরে বন বন--- লাটিমের মত,

হরিয়া সবে-- পাগল মনঃ!!!!!

দমকলও আসে--- নিভে অনলও,

কম্যুনিস্ট সাম্যে -- পেট ভরে!!

ফুস্ফুস ধুস-ফুস------ শ্বাস নাহি থাকে,

ক্ষণে যায়, ক্ষণে আসে --ফিরে ফিরে,

শ্বাস ফিরে ফিরে----

চক্ষু ঝপ্সা, ব্যাপ্সা--- রুপ্সার মত,

বৃদ্ধের চস্মা, অতসি কাঁচের ---

লাড্ডুর মত লাগে --- ড্যাঁপ ড্যাঁপ করে।।

কক্টেল, ফোক্টেল-- হরতাল, হরতাল---

অবরোধ অবরোধ--- প্রেম ও অবরোধ।।

এই চায় এই নাই , এই ধরে --এই পরে ,

ট্রেনের হেড লাইট নষ্ট বটে,

টর্চ নিয়ে নুরা পাগল-----

আগে আগে ছোটে !!!

থাম থাম যাস না, গেলে তারে পাস না,

খাস জমি খাস না, উড়ে ফড়িঙের মত--

ধরে তারে রাখ না---মদনা, আমি মদনা!!!!!

আসে আসে ধুমকেতু, ১০ যুগ পরে--

এই হাসি হাস না, হাস তবে খাস না।।

চল তবে কুচিয়ার মতো ।

উলট পালট ,এধার ও ওধার ও ---বসে আছে ঠাকুর ও বটে,

পূজ্য ,সুজ্য, গুজ্য ক্ষমতা ধরে,

আকবরের কামান ও আছে তার ,

ধরে থেকে ১০ জনে ধর ধর,

তাই তো বলি হিং টিং ছট।

wicket পরে ঝট পট--

বুম বুম বুম, আফ্রিদির ঝড়----!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"

-____________________________________