" হে বেল'স তুমি কি আমার হবে??
সোনালি রোদ্দুরে তোমায় সাজিয়ে দিবো!
পরতে পরতে ভরিয়ে দিবো সে সবুজ ঘাসে,
শুভ্র নীল ঐ আকাশে,
তুলোট মেঘেরাও ভাসবে।
তোমায় রঙিন চাদরে মুড়িয়ে দিবো,
দিবো সাজিয়ে সে বাগিচায়,
বলো , বলো,
হে বেল'স তুমি কি আমার হবে??
সৃতির অফুরন্ত মনে করিয়ে দিবো,
বলে দিবো আমি তোমার,
বলো , বলো তুমি কি আমার হবে?? "
---------------------------------------------------
" স্নিগ্ধ সকালও দিবো,
দিবো প্রেমিকারও খালি পা,
শিশিরে শিশিরে ভিজিয়ে দিয়ো।
হে বেল'স বলো, বলো-
একটিবার তুমি কি আমার হবে??"
---------------------------------------------------
"পড়ন্ত বিকেলে শেষ বেলাটুকুও দিবো,
দিবো উপহার সে না বলা কথা,
দিবো অশ্রু সিক্ত প্রয়ানও-
বলো ,বলো হে বেল'স শুধু একটিবার,
তুমি কি আমার হবে??
প্রেমও চুম্বনে শেষ টুকুও দিবো নিংড়ে,
যা ছিল বিদায়ে, শুন্য হৃদয়ে,
তোমারই ফাঁকা মাঠে দাড়িয়ে-
বলো, বলো হে বেল'স তুমি কি আমার হবে?????"
--------------------------------------------------
" অবশেষে অভিমান সবই,
হয়ে থাক মোর নিবেদনও--
ক্ষয়ে ক্ষয়ে বিলিয়ে দিক এ অধমে,
তবুও বলি একটিবার ,
হে বেল 'স তুমি কি আমার হবে??"
--------------------------------------------------
-আল বিদাহ 





.png)

